# স্মৃতি-বিস্মৃতি

Published: 2011-05-18

একা থাকতে আমি বড্ড ভয় পাই

ভয় না পেয়ে উপায় আছে?

কিলিং স্কোয়াডের মত তোমার স্মৃতিগুলো

সারাক্ষন আমাকে তাড়া করে বেড়ায়।

পরিচিত সেই রাস্তা ধরে হাটলে

আজও মনে হয়, তুমি আসবে

পেছন থেকে এসে হাত বাড়িয়ে দেবে

এ ভয়েই তো সে রাস্তা ছেড়ে দিয়েছি আমি,

পরিচিত সেই গানের সুর কানে বাজলে

কিংবা পরিচিত সেই পারফিউমের ঘ্রান

আমাকে আবারো মনে করিয়ে দেয় তোমাকে

একা হতেই যে স্মৃতিগুলো ফিরে আসে

ভয় না পেয়ে উপায় আছে, বলো?

চকলেট খাওয়া তো ছেড়েই দিয়েছি

বৃষ্টিতেও ভিজতে পারি না

এখানেও যে স্মৃতিগুলো তাড়া করে বেড়ায়

বিশেষ কিছু দিন, বিশেষ কিছু মুহুর্ত

এমনকি মুঠোফোনটাও, তোমাকে মনে করিয়ে দেয়

তোমার স্মৃতিগুলোর ভয়ে ফেরারী না হয়ে উপায় আছে, বলো?

তাই তো আমি পরিচিত সব কিছু ছাড়তে চাইছি

আমার জগৎকে ছোট করে ফেলেছি

তোমার স্মৃতিগুলো আমার চারদিকে একটা বৃত্ত তৈরী করেছে

বৃত্তটা ধীরে ধীরে ছোট হয়ে আসছে

একসময় এরাই আমার সামনে এসে দাড়াবে, আমার গলা চেপে ধরবে

আমি জানি, তখনো একটা অস্ফুট আর্তচিৎকারই বেরুবে আমার মুখ থেকে

আমি তোমাকে ভুলতে চাই।

২৮.০৮.২০০৮

সকাল ০৭.১৪